এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
জিএডুবিডি২৪.কম : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের কাছে প্রবেশপত্র হস্তান্তর করা হবে। এরপর ৭ এপ্রিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা হবে।
বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রসচিব বা তাদের মনোনীত শিক্ষক প্রবেশপত্র সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর সত্যায়িত থাকতে হবে এবং কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের অনুমতি দেওয়া হবে না।
প্রকাশ হয়েছে ২০২৬ সারের এসএসসি পরীক্ষার সময়সূচি
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র হাতে পাওয়ার পর তা ভালোভাবে যাচাই করতে হবে। নাম, রোল, নিবন্ধন নম্বরসহ কোনো তথ্যের ভুল বা অসামঞ্জস্য থাকলে ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে তা সংশোধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে পরবর্তী জটিলতার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই নিতে হবে।
জেলা অনুযায়ী বিতরণের সূচি অনুযায়ী, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইলের কেন্দ্রসচিবদের ৫ এপ্রিল প্রবেশপত্র দেওয়া হবে। অন্যদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জের কেন্দ্রসচিবরা প্রবেশপত্র পাবেন ৬ এপ্রিল।

0 Comments